শৈলুমং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রুমা জোনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে।
৮ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় রুমা জোন কার্যালয়ে আয়োজিত এ সভায় দুর্গম এলাকায় ভোটগ্রহণে সহযোগিতা ও সুস্থ ও নিরপেক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রুমা জোনের,জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার এর সভাপতিত্বে সভায় উপস্থিত সকলের সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ আলাপ করেন।
পাশাপাশি দুর্গম ও পাহাড়ি এলাকায় ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা সহ ভোটকেন্দ্রে ভোট কার্যক্রমের নিরাপত্তা সহযোগিতা প্রদান এবং সম্ভাব্য বিভিন্ন সমস্যা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ও প্রস্তুতি তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা এবং প্রশাসন-সেনাবাহিনী-রাজনৈতিক দলগুলোর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রুমা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫২১ জন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রুমায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।