সড়ক নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা এবং জনসচেতনতা তৈরির স্বীকৃতিস্বরূপ সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬ অর্জন করেছেন জি এম খসরুজ্জামান মিন্টু।
সম্প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম জাতীয় মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশজুড়ে নিসচার বিভিন্ন শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে এই মহাসমাবেশ এক মিলনমেলায় পরিণত হয়। সেরা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী কাজ এবং জনসাধারণকে সড়ক নিরাপত্তায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
এছাড়া, তাঁর সফল নেতৃত্বে চমৎকার কাজের স্বীকৃতিস্বরূপ নিসচা আশুলিয়া থানা শাখাও মর্যাদাপূর্ণ "জাহানারা কাঞ্চন স্মৃতিপদক লাভ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।