মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর দিকনির্দেশনায় এই আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দেশের প্রতি ও সাধারণ মানুষের প্রতি তাঁর আজীবন ভালোবাসা এবং অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, চক মিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রুহুল আমিন, সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ঝন্টু মিয়া, ধামসর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনন্দ মিয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।