
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৩ নম্বর বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের শ্বশুর মোহাম্মদ সিরাজুল শেখ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক ও ধৈর্য দান করুন—আমিন।