ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে শিবালয়ে মহাশ্মশান ঘাটের উদ্বোধন

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুল সালাম
  • প্রকাশ : ০১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৩৫ বার পাঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুরে নবনির্মিত সার্বজনীন মহাশ্মশান ঘাট, গীতা পাঠ ও রামায়ণ সংগীতের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

​মহাদেবপুর সার্বজনীন মহাশ্মশান ঘাট ও কালিমাতা জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি শিবেশ চন্দ্র মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্তোন কান্ত পণ্ডিত ভজন এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু।

​এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, এই মহাশ্মশান ঘাটটি চালুর ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। সেইসঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এই ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে শিবালয়ে মহাশ্মশান ঘাটের উদ্বোধন

প্রকাশ : ০১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬