ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা: মাদকমুক্ত ও দুর্নীতিহীন সমাজ গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা গ্রামবাসীর আয়োজনে কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজ থেকে সব ধরনের অপরাধ চিরতরে নির্মূল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

​সভায় বক্তারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, বর্তমান সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় অভিশাপ হলো মাদক এবং দুর্নীতি। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন কিংবা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।

​এছাড়া এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

​গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, তরুণ সমাজকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে উপস্থিত সকলে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা: মাদকমুক্ত ও দুর্নীতিহীন সমাজ গড়ার প্রত্যয়

প্রকাশ : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬