ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাল নৌ পুলিশ

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া

মানিকগঞ্জের পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ ১৭ জুন (বুধবার) সকালে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘাট সূত্র ও পুলিশ জানায়, সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে ৪ নম্বর ফেরিঘাট এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। এ সময় ঘাটে কর্তব্যরত পাটুরিয়া নৌ থানার এএসআই হেলাল উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধারের উদ্যোগ নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় পাটুরিয়া সোলার প্যানেলের সম্মুখবর্তী যমুনা নদী থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির মানসিক অবস্থা স্বাভাবিক না থাকায় এখন পর্যন্ত তার নাম-পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

MS Office LTSC Enterprise E3 ARM Offline Installer Heidoc v16.90 {RARBG} Express Installer Code

পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাল নৌ পুলিশ

প্রকাশিত: ০২:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬