ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দিনাজপুরের বিরামপুরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮৩ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: এস এ অলক

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভূমি অফিসের বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি রক্ষা এবং ইউনিয়ন ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১৬ জুন,২০২৬) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনের নেতৃত্বে বিরামপুর থানা পুলিশের ও গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন প্রায় ১ একর ৩৬ শতাংশ সরকারি জমিতে পুনরায় নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একই স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করা হয়। এ কারণে প্রশাসন আবারও অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে। এ সময় এক দখলদারকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব মেনে নেওয়া হবে না।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা।

প্রকাশ : ০২:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬