ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ধামরাইয়ে রোয়াইল ভূমি অফিসে দালালদের রাজত্ব: নায়েবের ইশারায় চলছে অতিরিক্ত অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পাঠিত

​ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে অফিসটি পরিচালিত হচ্ছে এবং এর নেপথ্যে অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন ভূমি অফিসের নায়েব রেজাউল করিম। এই চক্রের কবলে পড়ে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

​সরেজমিনে রোয়াইল ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সেবাগ্রহীতাদের তুলনায় দালালদের উপস্থিতই বেশি। দালাল চক্রের সদস্যরা অফিসের ভেতরে চেয়ার-টেবিলে বসে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ঘাটাঘাটি করছেন এবং সেবাগ্রহার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নিয়ে প্রকাশ্যে ভাগ-বাটোয়ারা করছেন। সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভূমি সেবার নির্দিষ্ট ফি নির্ধারিত থাকলেও, তা লঙ্ঘন করে ১০ থেকে ১২ গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

​এ বিষয়ে রোয়াইল ভূমি অফিসের নায়েব রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

​স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে কর্মরত অনেক সহায়ক বা পিয়ন পদমর্যাদার কর্মী সরকারি নিয়োগপ্রাপ্ত না হলেও তাদের অনেকের জীবনযাত্রার মানে আকস্মিক ও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​জনস্বার্থে রোয়াইল ভূমি অফিসে কর্মরত সকল সহায়ক কর্মীর তালিকা প্রস্তুত করে তাদের সম্পদের উৎস খতিয়ে দেখতে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

ধামরাইয়ে রোয়াইল ভূমি অফিসে দালালদের রাজত্ব: নায়েবের ইশারায় চলছে অতিরিক্ত অর্থ আদায়

প্রকাশ : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬