ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুস সালাম
  • প্রকাশ : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পাঠিত

বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

​সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর বেলা ১২টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর সরকারি পি এস হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

​দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

​সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা আব্দুর রউফ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক শেফালী বেগম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, চড়াই-উতরাই ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে। বিএনপির এই দীর্ঘ ইতিহাস মূলত আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও জনগণের অধিকার আদায়ের ইতিহাস। গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড শোভা পায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬