ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৫:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পাঠিত

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে এবং সাধারণ জনগণের মাঝে চাল ও গম সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

​রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

​দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রয়োজনীয় খাদ্য মজুদ নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

​খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্ব গ্রহণের কিছুদিন মাত্র অতিবাহিত হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এ বিষয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট মন্তব্য করা সম্ভব হবে।

​এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. অনিক ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী

প্রকাশ : ০৫:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬