ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১২:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পাঠিত

​বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

​সাক্ষাৎকালে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের এই দীর্ঘ যাত্রায় দলের অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা আবারও সুগম হয়েছে। বর্তমান সরকারের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রের প্রতি তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এই অগ্রযাত্রার ধারা অব্যাহত থাকলে রাষ্টীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি মত প্রকাশ করেন। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশ নেওয়ার বিষয়টি দুই পক্ষের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

​নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মূল উদ্দেশ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো।

​বৈঠকে গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইপিইউ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করে।

​সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১২:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬