ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৩ বার পাঠিত

​লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ ছাড়া অস্ত্র উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

​শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

​সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসব দাবি পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

​সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরগতির উন্নতি আরও দৃশ্যমান হবে। জননিরাপত্তা জোরদার করতে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬