বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা
- প্রকাশ : ০২:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১০৮ বার পাঠিত

মিজানুর রহমান
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মোঃ গোলাম মোস্তফা বলেন,
“মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয়। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল।”
তিনি আরও বলেন,
“বীর শহীদদের আত্মত্যাগ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনা রক্ষা করতে হলে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।”
এ সময় সাভার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










