ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০২:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে নদীবেষ্টিত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং দেশে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৫ জন প্রান্তিক খামারির মাঝে বিনামূল্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।

​উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রতিটি সুফলভোগী খামারির হাতে ১টি করে বকনা বাছুর এবং ৫০ কেজি করে পশুখাদ্য তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ জহিরুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির, প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুর রহিম এবং মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মুজিবুর রহমান।

​বক্তারা বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিদের ভাগ্যোন্নয়নে প্রাণিসম্পদ খাতের এই সমন্বিত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে। আলোচনার পর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রান্তিক খামারিদের হাতে বকনা বাছুর ও পশুখাদ্যের ব্যাগ তুলে দেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ

প্রকাশ : ০২:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬