প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন
- প্রকাশ : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পাঠিত

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত নানা দিক, জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রদত্ত বক্তৃতা এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।












