ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৭ বার পাঠিত

মাসুদ রানা, ব্যুরো চীফ খাগড়াছড়িঃ

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর ২০২৫ ইং সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর স্মৃতিসৌধে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রশাসক তানজিল পারভেজ, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। শান্তির প্রতীক হিসেবে আকাশে কবুতর উড়িয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন উপস্থিত সবাই। এরপর সামরিক বাহিনীর কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনজুড়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আবহ বিরাজ করে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশ : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫