ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে জিম্মি ও নির্যাতন: পূবাইল থানা পুলিশের সফল অভিযানে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৩:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৫৪ বার পাঠিত

গাজীপুরের পূবাইল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ‘হানি ট্র্যাপ’ (নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলা) মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি স্মার্ট মোবাইল ফোন এবং তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো. সোহেল মিয়া (৪২) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আধকানী জালালাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান এলাকায় ফাহিমা বেগমের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

​মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরের ‘রেইনবো কমর্শিয়াল অ্যান্ড এসএস লিমিটেড’-এ জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস দোলা (২৮) ও সোনিয়া রহমান স্বর্ণা (৩০) পূর্বে ওই প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং প্রায় দুই মাস আগে চাকরি ছেড়ে দেন।

​গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ১ ও ৩ নম্বর আসামি ভুক্তভোগীকে অন্য কোম্পানিতে ভালো বেতনের লোভ দেখিয়ে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ফাহিমা বেগমের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে চা-নাস্তা খাওয়ার একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২ ও ৪ নম্বর আসামি এবং অজ্ঞাতনামা আরও দুজনসহ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এরপর তারা সোনিয়া রহমান স্বর্ণার সঙ্গে ভুক্তভোগীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটকে রাখেন।

​ভুক্তভোগী তাদের এই অভিযোগ অস্বীকার করলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে তার স্ত্রীকে ফোন করে তিনি দুর্ঘটনায় পড়েছেন বলে মিথ্যা তথ্য দিয়ে টাকা দাবি করেন। স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতে ব্যর্থ হয়ে আসামিরা ভুক্তভোগীর সঙ্গে থাকা নগদ ২৮ হাজার টাকা, একটি বিকাশ নম্বর থেকে ৩ হাজার টাকা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেন।

​এছাড়াও, আসামিরা জোরপূর্বক ভুক্তভোগীর ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে মর্মে একশ টাকার তিনটি অসম্পূর্ণ কম্পিউটার টাইপ করা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে আসামিরা মোটরসাইকেলটি নিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেন।

​ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামি মো. সোহেল মিয়াকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত মোটরসাইকেল, মোবাইল ও স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

​পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে জিম্মি ও নির্যাতন: পূবাইল থানা পুলিশের সফল অভিযানে গ্রেফতার ১

প্রকাশ : ০৩:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬