ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় র‌্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৫০ বার পাঠিত

মোঃ সৈয়দ মিয়া,ব্যুরো চীফ চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের দেড় লাখ (১,৫০,০০০) পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার একটি বসতবাড়িতে অবৈধভাবে ইয়াবা মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কাঠগড় ধুমপাড়া এলাকায় জনৈক নাছিমের নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মোঃ নাছির প্রকাশ নাছিম (৫০), পিতা—মোঃ আবুল কালাম, সাং—পূর্ব কাঠগড়, উত্তর পতেঙ্গা, থানা—পতেঙ্গা, জেলা—চট্টগ্রাম।
পরবর্তীতে আটককৃত নাছিরের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো ও নীল রঙের কাঁধ ব্যাগের ভেতর ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো ১৫টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।
র‌্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত নাছিরের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা চলমান থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

পতেঙ্গায় র‌্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

প্রকাশ : ০২:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫