বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন আশুলিয়া থানা জিয়া মঞ্চ সভাপতি হাজী মোঃ শহিদুল ইসলাম
- প্রকাশ : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২২১ বার পাঠিত

সোলায়মানঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং শেষ পর্যন্ত চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
বাংলাদেশ স্বাধীনের পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে স্বর্ণাক্ষরে তাঁর নাম লিখিয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশি রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এদিকে আশুলিয়া থানা জিয়া মঞ্চের সভাপতি হাজী মোঃ শহিদুল ইসলাম মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন,
“বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার রাজনৈতিক নেতৃত্ব ও দেশের প্রতি নিবেদিত প্রাণভাব স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
শহিদুল ইসলাম আরও জানান, বেগম খালেদা জিয়ার অবদান দেশের গণতান্ত্রিক ইতিহাসে অম্লান থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মকে পথ প্রদর্শক হিসেবে পথ প্রদর্শন করবে।
মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে এবং সাত দিনের শোক পালন ঘোষণা করেছে।

















