ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৫৩ বার পাঠিত

মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাই পুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত কাশিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত গায়েবে জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

গায়েবে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির দাই পুকুরিয়া ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শাহরিয়া কামাল, আফজাল হোসেন, ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান, বিয়ের মনিরুজ্জামান, বাবুল জিয়া আলি, শিমুল বিশ্বাস, মাসুদ রানা, পাইলট মুকুল আলি, তোরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়

প্রকাশ : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫