সর্বশেষ :
ধামরাইয়ে তমিজ উদ্দিনের বিশাল নির্বাচনী মিছিল: জয়ের ব্যাপারে আশাবাদী কর্মী-সমর্থকরা
প্রতিবেদকের নাম, পদবী
- প্রকাশ : ১০:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৩ বার পাঠিত

মঞ্জুর রহমান রাজ
ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন নির্বাচনের প্রচার শেষ দিনে মিছিল করেছে।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকেলে মিছিলটি ধামরাই উপজেলা গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোড এসে শেষ হয়। এসময় মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।
এসময় বিএনপির প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, আধুনিক ও সুন্দর ধামরাই গড়তে সর্বপ্রথম বিএনপি থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব সেটা আমার দল ও আমার নেতা তারেক রহমান ও চান। তিনি আরও জানান এবার ধামরাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট বিপ্লব ঘটবে সেটা ধানের শীষের পক্ষে ঘটবে বলে মন্তব্য করেন।
মিছিলে অংশ নেয় কেন্দ্রীয় মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহামেদ, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
ট্যাগ :










