কুষ্টিয়া পৌর ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়তে চান শাহাবুদ্দিন মিন্টু
- প্রকাশ : ১০:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০০ বার পাঠিত

মোঃ আরিফুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভাগ্যবদল ও এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন এলাকার সুপরিচিত ও প্রবীণ রাজনীতিবিদ শাহাবুদ্দিন মিন্টু।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি সব সময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। একজন প্রবীণ ও অভিজ্ঞ অভিভাবক হিসেবে ১৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত মডেল ওয়ার্ডে রূপান্তর করতে এবার তিনি নির্বাচনি লড়াইয়ে নেমেছেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে মিন্টু বলেন,”আমি সারাজীবন মানুষের অধিকার আদায়ের রাজনীতি করেছি। পদের মোহ আমার নেই, আমি শুধু আমার এলাকার মানুষের সেবা করার একটি সুযোগ চাই। ১৯ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, উন্নত সড়ক ব্যবস্থা এবং তরুণদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই আমার প্রধান লক্ষ্য।”
নির্বাচনি এলাকা ঘুরে দেখা গেছে, একজন পরিচ্ছন্ন ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে শাহাবুদ্দিন মিন্টু সাহেবের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও সমর্থন সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবীণ ভোটাররা তাকে এলাকার ভরসার প্রতীক হিসেবে দেখছেন, আর তরুণরা তার অভিজ্ঞ নেতৃত্বকে কাজে লাগিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন।
ইতিমধ্যেই তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। এলাকার মুরুব্বিদের দোয়া এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

















