ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবিদের সংগে ঈদের শুভেচ্ছা বিনিময়।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১২২ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: এস এ অলক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন দেশের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, ধৈর্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একে একে সমস্যার সমাধান করতে হবে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার একা সব কিছু করতে পারে না, জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত। আইনকে সম্মান করতে হবে এবং সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন তিনি সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহিন ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাননীয় মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন । এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবিদের সংগে ঈদের শুভেচ্ছা বিনিময়।

প্রকাশ : ১১:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬