ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পরিবেশ বিপর্যয় রুখতে সাভারে এ্যাবের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০২:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২২ বার পাঠিত

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) একটি বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিবেশগত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ফলে জনগণের প্রতি এই সরকারের যেমন গভীর দায়বদ্ধতা রয়েছে, তেমনি জনগণের কাছে জবাবদিহিও করতে হয়।

​একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা ও বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশ পরিবেশ দূষণের দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং দেশের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের একটি বড় অংশ পরিবেশ দূষণজনিত কারণে ক্ষতিপূরণে চলে যায়। এমনকি দেশের মোট মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশও পরিবেশ দূষণের সাথে জড়িত। নির্বিচারে গাছ কাটা, খাল ও পুকুর ভরাট এবং অপরিকল্পিত নগরায়নকে এই সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে তিনি কৃষি জমিতে ভবন নির্মাণ বন্ধে সরকারকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করেন যে, এখনই সচেতন না হলে ভবিষ্যতে দেশকে চরম বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।

​উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব এবং বিএলআরআই-এর ঠিকাদার হাফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

পরিবেশ বিপর্যয় রুখতে সাভারে এ্যাবের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

প্রকাশ : ০২:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬