ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আশুলিয়া কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট
- প্রকাশ : ০৫:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৬০ বার পাঠিত

ঢাকার আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ কারখানার ভেতরে আগুনের সূত্রপাত দেখতে পান উপস্থিত লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় জনতাও আগুন নেভাতে সর্বাত্মক সহযোগিতা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উদ্ধার ও নির্বাপণ অভিযান সম্পূর্ণ শেষ হওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।









