ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও বিদ্যালয়ে বেঁধে রাখার অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে প্রেরণ

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৪:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৫৩ বার পাঠিত

​মানিকগঞ্জের দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে মারধর করে বিদ্যালয়ের গেটে রশি দিয়ে বেঁধে রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে আমতলী বাজারে প্রধান শিক্ষক মজিবুর রহমানকে ঘিরে ধরে বিদ্যালয়ের এক আয়া কর্মীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। একপর্যায়ে তাকে মারধর করে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের গেটে নিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সুধী সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​এ বিষয়ে বিদ্যালয়ের আয়া আমেনা বেগম জানান, মারধরের পর আহত অবস্থায় প্রধান শিক্ষককে গেটে বেঁধে রাখা হয়েছিল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গেট খোলা হয়। প্রচারিত ভিডিওতে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

​ভুক্তভোগী প্রধান শিক্ষক মজিবুর রহমান অভিযোগ করেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হাকিমসহ ৭ থেকে ৮ জন লোহার রড নিয়ে তার ওপর হামলা চালান। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একটি পক্ষ তাকে বিদ্যালয় থেকে অপসারণের উদ্দেশ্যে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে বলে জানান তিনি। স্থানীয়দের একটি অংশের ধারণা, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মজিবুর রহমানকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগকারী না থাকায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও বিদ্যালয়ে বেঁধে রাখার অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে প্রেরণ

প্রকাশ : ০৪:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬