ঘিওরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত
- প্রকাশ : ০৮:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৮৮ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির উদ্যোগে ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এস.এ জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির বলেন,
“আমরা যদি কোরআনের বিধান মেনে চলি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য রাখি—তবেই জান্নাত অর্জন সম্ভব। ধর্মের নামে যারা মিথ্যা প্রচারণা চালায়, মানুষকে বিভ্রান্ত করে—তারা ইসলামের শত্রু। ধর্ম ব্যবসায়ী জামায়াত ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করেছে। তাদের মিথ্যা কথায় বিভ্রান্ত না হয়ে তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন,
“বিগত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে পাশে ছিল না। তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা ভোগ করেছে, বিদেশে থেকে আরামে দিন কাটিয়েছে। এখন শেখ হাসিনা পতনের পর তারা আবারও সুযোগের আশায় মনোনয়ন পেতে মাঠে নেমেছে। এই সুবিধাবাদীরা ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সংগঠনকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।”
জিন্নাহ কবির জানান,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি আমাকে মুঠোফোনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি নিতে ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য। আমি সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মাঠে নেমেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দলের বিজয় নিশ্চিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি ঘিওর উপজেলাসহ তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, সভা-সমাবেশ ও প্রচারণার মাধ্যমে নেতাকর্মীরা দফাগুলো জনগণের কাছে তুলে ধরছেন।










