ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান করেন এসএ জিন্নাহ কবির
- প্রকাশ : ০৯:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৬১ বার পাঠিত

নান্নু স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের শিবালয় ৩১ দফা প্রচারনা সভায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনায় আহবান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার আরিচা ঘাটে শিবালয় উপজেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ এ আহবান জানান।
এ-সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়ন হলে এদেশ একটি মানবিক স্বনির্ভর আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ-নায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠন হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। তাই বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।
সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপির নেতা হবেন।
পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররা আত্মগোপনে থেকে দেশ বিরাধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। আর যেখানে আওয়ামীলীগের দোসররা দেশে মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইবে সেখানেই তাদের প্রতিহত করতে হব।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পুনগঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানাচ্ছি।
সর্বশেষ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি এবং তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক,শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান,ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদরত হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহমেদ আব্দুল মোমিন হোসেন,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া মাহিদ মিয়া, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তানভীর সম্রাট অংকুর, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি মাইজভান্ডারী, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী, ঘিওর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন,আই ইউ বি এটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায় সাদমান হাসান, মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ হোসেন, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম,শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঘিওর উপজেলা ছাত্রদল নেতা সাইম, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক প্লাবন, শিবালয় সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নাইম মিয়া সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।










