ধামরাইয়ে ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ৩
- প্রকাশ : ০৬:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২২৪ বার পাঠিত

মঞ্জুর রহমান রাজ
ঢাকার ধামরাইয়ে গাড়ি, নগদ টাকা, ল্যাপটপ, ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন উদ্ধারসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
ধামরাই থানার একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিশেষ করে চলন্ত যানবাহন ও নির্জন এলাকায় পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই করতো।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি গাড়ি, নগদ টাকা, একটি ল্যাপটপ, একাধিক ক্রেডিট কার্ড, কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

















