ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ধামরাই উপজেলার জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৬০ বার পাঠিত

মঞ্জুর রহমান রাজ

জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ধামরাই উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। এই কমিটি আগামী এক (১) বছরের জন্য অনুমোদিত হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে ধামরাই উপজেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শিক্ষা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেই এই কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সামিউল ইসলাম লিমান-কে আহ্বায়ক এবং কাউছার আহমেদ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোঃ আসিফ আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—

রাইহান ইসলাম, অন্তর পাল, মোঃ সুমন ও মোঃ রবিন খান।

কমিটিতে আরও রয়েছেন—

আতিকুর রহমান (সিনিয়র যুগ্ম সদস্য সচিব) এবং

যুগ্ম সদস্য সচিব হিসেবে শ্রী বিজয় সরকার, মেহেদী হাসান, ইমরানুল ইসলাম রাজন, মোঃ ইয়াসিন ও মোঃ ইমদাদ আহমদ।

এছাড়া সংগঠক প্যানেলে যুক্ত করা হয়েছে মোঃ শহিদুল ইসলাম-কে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, নতুন এই কমিটির মাধ্যমে ধামরাই উপজেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা আন্দোলন ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে জাতীয় ছাত্রশক্তি আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ধামরাই উপজেলার জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশ : ০৬:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫