ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শ্রীপুরে বন্ধক রাখা স্বর্ণ বিক্রির অভিযোগ, থানায় জিডি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৭:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬০ বার পাঠিত

সোহাগ রানা,  গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন্ধক রাখা স্বর্ণ গ্রাহকের অনুমতি ছাড়া বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি স্বর্ণের দোকানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মোঃ সজিব (২৯), পিতা মোঃ বিল্লাল, মাতা বেবী আক্তার। তিনি রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকি গ্রামের বাসিন্দা এবং দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার একজন সংবাদকর্মী।

জিডি সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে রাজাবাড়ী বাজারে অবস্থিত মা–অহনা জুয়েলার্সে নিজের ব্যক্তিগত স্বর্ণ বন্ধক রেখে বন্ধক বাবদ ২৫ হাজার টাকা গ্রহণ করেন তিনি। দোকানটির মালিক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচিত বধু কর্মকার (পিতা: বধু কর্মকার)।

সম্প্রতি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বন্ধক রাখা স্বর্ণ ফেরত নিতে গেলে দোকান মালিক জানান, গ্রাহকের কোনো অনুমতি ছাড়াই স্বর্ণগুলো ইতোমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীকে পূর্বে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মোঃ সজিব অভিযোগ করে বলেন,
“আমি আইনসম্মতভাবে স্বর্ণ বন্ধক রেখেছিলাম। এখনো টাকা পরিশোধের সুযোগ থাকা সত্ত্বেও আমার অগোচরে স্বর্ণ বিক্রি করা হয়েছে। এটি বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শামিল।”

তিনি আরও জানান, এই ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছেন। ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান,
“একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, স্বর্ণ বন্ধক সংক্রান্ত এমন ঘটনায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শ্রীপুরে বন্ধক রাখা স্বর্ণ বিক্রির অভিযোগ, থানায় জিডি

প্রকাশ : ০৭:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬