ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : ০১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৩৫ বার পাঠিত

বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে।

বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। তার এ সফরের প্রধান এজেন্ডাই ছিল তিস্তা মেগা প্রকল্প। তিনি দেশে ফিরে সংসদে বলেছেন দ্রুত সময়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করছে সরকার।

রোকন উদ্দিন বাবুল বলেন, তিস্তা বাঁচাও আন্দোলন আমরা করেছি। সেই আন্দোলনে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। সেই আন্দোলন থেকে তিনি ঘোষণা করেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মেগা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে এক্সপার্ট টিম তিস্তাপাড় পরিদর্শন করেছেন। খুব দ্রুত তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে’

প্রকাশ : ০১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬