জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন: পাথালিয়ার জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী বাছেদ দেওয়ানের বর্ণাঢ্য অভ্যর্থনা
- প্রকাশ : ০৬:১৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৩৮ বার পাঠিত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেত্রীবৃন্দ।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহামান্য রাষ্ট্রপতিকে স্বতঃস্ফূর্ত অভিবাদন জানাতে স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে ব্যানার-ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মী নিয়ে সুশৃঙ্খলভাবে অবস্থান নেন আশুলিয়া থানা বিএনপি, যুবদল ও ঢাকা জেলা শ্রমিক দলের রাজপথের শীর্ষ নেতারা।
উক্ত শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভারের পাথালিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি জনাব বাছেদ দেওয়ান।
এছাড়াও রাজপথে অগ্রভাগে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক জনপ্রিয় জিএস এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সভাপতি রকিব দেওয়ান (রকি)।
একই সাথে সাধারণ শ্রমিক ও নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে মহামান্য রাষ্ট্রপতির বহর অতিক্রম করার সময় নেতৃবৃন্দের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও সুশৃঙ্খল অভিবাদনের মাধ্যমে রাষ্ট্রপতিকে সম্মান প্রদর্শন করেন।
এ সময় জনাব বাছেদ দেওয়ান, রকিব দেওয়ান (রকি) এবং মোখলেছুর রহমান যৌথ প্রতিক্রিয়ায় জানান, মহান বীর শহীদদের স্মরণে সাভারের পবিত্র মাটিতে মহামান্য রাষ্ট্রপতির আগমন আমাদের জন্য অত্যন্ত গৌরবময়। জাতীয় এই গুরুত্বপূর্ণ মুহূর্তে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা ও অভিবাদন জানাতেই আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়েছি।


















