ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ : ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পাঠিত

​ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। ওআইসির ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভোটে তাকে এই পদে নির্বাচিত করা হয়। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন।

​২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া বর্তমান মহাসচিব তাহার মেয়াদ চলতি বছরের আগামী নভেম্বরে শেষ হতে যাচ্ছে। ৬৬ বছর বয়সি ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকেরও বেশি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

প্রকাশ : ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬