ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: মোঃ মনিরুজ্জামান হাওলাদার
  • প্রকাশ : ০১:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পাঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (তারিখ২৩/০৯/২০২৬ ইং বুধবার ) বাগেরহাট শহরের প্রধান সড়কে এই মিছিলটি বের করা হয়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা ও দোসরদের কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

ব্যানারে লেখা ছিল, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহবায়ক ফকির নোবেল রায়হান হৃদয়, ২ নম্বর যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান পান্না, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজীব, যুগ্ম আহবায়ক হোসাইনুর রহমান তাজ, সদস্য নাসিম বিল্লাহ। এছাড়াও সবুজ, তারিকুল, রানা, মুন্না, রাসেল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

বাগেরহাটে আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

প্রকাশ : ০১:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬