ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪টি মণ্ডপে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের অনুদান

মোঃ সুজন খন্দকার
  • প্রকাশ : ০৮:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পাঠিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সমাজসেবক ও সম্ভাব্য পৌর মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়।

​শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গোয়ালন্দ পৌরসভার সবকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন জাহাঙ্গীর খান। মণ্ডপ পরিদর্শন শেষে পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেন। এ সময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ এ ধরনের সহযোগিতার জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, বিগত দিনে নির্বাচনের সময় অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর খোঁজ রাখেননি। কিন্তু জাহাঙ্গীর খান কোনো ধরনের স্বার্থ ছাড়া সবসময় সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামী দিনে স্থানীয় উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় তাঁরা একজন সৎ ও দূরদর্শী জনপ্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর খানের ওপর আস্থা রাখার ব্যক্ত করেন।

​উল্লেখ্য, জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় নিঃস্বার্থভাবে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, টিউবওয়েল ও টিন বিতরণ, নতুন ঘর নির্মাণ, অসহায় পরিবারগুলোকে বাজার খরচ ও নগদ আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে নিয়মিত সহযোগিতা দিয়ে আসছেন।

​এ বিষয়ে সমাজসেবক জাহাঙ্গীর খান জানান, তাঁর মূল লক্ষ্য গোয়ালন্দ পৌরসভার পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সেবা করা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো। কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া থেকে নয়, বরং জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের আরও কাছাকাছি থেকে বড় পরিসরে মানবিক সেবা পৌঁছে দিতেই তিনি আগামী পৌর নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সম্প্রীতির বার্তা নিয়ে গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪টি মণ্ডপে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের অনুদান

প্রকাশ : ০৮:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬