ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চক মিরপুরে সম্প্রীতির বার্তা: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন মিলন হোসেন

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৯২ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬ নম্বর চক মিরপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিলন হোসেন।

​এক বিশেষ শুভেচ্ছা বার্তায় মিলন হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, বরং এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন সম্প্রীতির এক অনন্য প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার—এই চিরায়ত চেতনায় বিশ্বাস রেখে আমরা যুগ যুগ ধরে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের মেলবন্ধনে একসাথে বসবাস করে আসছি। দুর্গাপূজার এই শুভ আনন্দ চক মিরপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী প্রতিটি পরিবারের পাশাপাশি ইউনিয়নের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।

​তিনি পূজাকালীণ দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে উৎসবের এই শুভ মুহূর্তে তিনি সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিকের সুখ, শান্তি, দীর্ঘায়ু ও সার্বিক উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

চক মিরপুরে সম্প্রীতির বার্তা: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন মিলন হোসেন

প্রকাশ : ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬