ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে আশুলিয়ায় নিসচা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৯৫ বার পাঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে স্থানীয় হলি সোল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক ও অতিথিদের সঙ্গে চারা রোপণ কার্যক্রমে অংশ নেয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি জি এম মিন্টু, সাধারণ সম্পাদক হাজি মাসুদ, ডেকো লিগ্যাসি গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) সরদার মোঃ সালাউদ্দিন এবং হলি সোল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব আব্দুল রশিদ।

​সংগঠনের সার্বিক দিকনির্দেশনা তুলে ধরে নিসচা আশুলিয়া থানা কমিটির সভাপতি জি এম মিন্টু বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী নিসচা’র পক্ষ থেকে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা কমিটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা পরিবেশ সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিক আঙিনায় সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বায়ুদূষণ প্রতিরোধে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি বাসযোগ্য পরিবেশ যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি সচেতনতা ও নিয়ম মেনে চলা নিরাপদ সড়কের নিশ্চয়তা দেয়। নতুন প্রজন্মকে সবুজ পরিবেশ বজায় রাখার বার্তা দিতেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তাঁরা।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে আশুলিয়ায় নিসচা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬