ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সততা ও কর্মদক্ষতার মূল্যায়ন: নাগরিক সেবায় গতি ফেরাতে অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ পুনরায় ধামসোনায় পদায়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১২৯ বার পাঠিত

ঢাকার সাভার উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল ধামসোনা ইউনিয়ন পরিষদের দাফতরিক কার্যক্রম ও নাগরিক সেবায় গতিশীলতা ফিরিয়ে আনতে অভিজ্ঞ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আবুল কালাম আজাদকে পুনরায় তাঁর পুরোনো কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং: ৪৬.০০.২৬০০.০০০.০১৭.৯৯.০০০৩.২৫-১১৩৯) এ বদলির আদেশ দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব আতীকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে ধামসোনা ইউনিয়ন পরিষদে এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম সাগরকে বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​প্রশাসনিক নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল অধ্যুষিত এবং বিশাল রাজস্ব আয়ের উৎস হিসেবে পরিচিত ধামসোনা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মো. আবুল কালাম আজাদ। নিয়মিত বদলির অংশ হিসেবে ২০২৬ সালের জুলাই মাসে তাঁকে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছিল।

​তাঁর স্থলাভিষিক্ত হয়ে ধামসোনায় মাসুদ করিম এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য খুরশিদ আলম সাগর দায়িত্ব পালন করেন। তবে গত চার মাসের ব্যবধানে একাধিকবার কর্মকর্তা পরিবর্তনের ফলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই বৃহৎ ইউনিয়নের স্বাভাবিক দাফতরিক কার্যক্রম ও নাগরিক সেবা কিছুটা স্থবির হয়ে পড়ে। এমতাবস্থায়, বড় এই ইউনিয়নের বিশাল কর্মযজ্ঞ ও রাজস্ব ব্যবস্থাপনা সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে মন্ত্রণালয় পুনরায় অভিজ্ঞ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে ধামসোনায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

​স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মতে, মো. আবুল কালাম আজাদ একজন সৎ, বিনয়ী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। পূর্বে দায়িত্ব পালনকালে তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যুসহ বিভিন্ন নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। অতীতে একটি স্বার্থান্বেষী মহল তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলেও প্রশাসনিকভাবে কোনো অনিয়মের সত্যতা মেলেনি, বরং তাঁর সততা ও কর্মদক্ষতার ওপর আস্থা রেখেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে পুনরায় এই গুরুত্বপূর্ণ ইউনিয়নের দায়িত্ব অর্পণ করেছে।

​তাঁর পুনরায় যোগদানের খবরে সন্তোষ প্রকাশ করে ধামসোনা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন, ধামসোনা ইউনিয়ন একটি বিশাল শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ ইউনিয়ন। এখানকার বিশাল প্রশাসনিক কর্মযজ্ঞ সামলানোর জন্য আবুল কালাম আজাদের মতো অভিজ্ঞ ও সৎ কর্মকর্তার বিকল্প নেই। গত কয়েক মাসে বারবার সচিব পরিবর্তনের কারণে আমাদের দাপ্তরিক কাজে যে ধীরগতি তৈরি হয়েছিল, তিনি ফিরে আসায় তা দ্রুত কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি।

​পরিষদে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, আবুল কালাম আজাদ সাহেব আগে যখন দায়িত্বে ছিলেন, তখন আমরা কোনো ধরনের দালাল বা ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স পেতাম। উনি অত্যন্ত অমায়িক ও সৎ মানুষ। ওনাকে আবার আমাদের ইউনিয়নে ফিরে পেয়ে সাধারণ মানুষ হিসেবে আমরা সত্যিই আনন্দিত ও স্বস্তিবোধ করছি।

​শিল্পাঞ্চল হওয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক গুরুত্ব সাভারের অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেক বেশি।  সৎ ও অভিজ্ঞ এই কর্মকর্তার প্রত্যাবর্তনের ফলে বিগত কয়েক মাসের প্রশাসনিক স্থবিরতা দূর হবে এবং সাধারণ মানুষ আবারও দ্রুত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পাবেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সততা ও কর্মদক্ষতার মূল্যায়ন: নাগরিক সেবায় গতি ফেরাতে অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ পুনরায় ধামসোনায় পদায়ন

প্রকাশ : ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬