প্রার্থনা নিউজ অ্যান্ড মিডিয়া এজেন্সির উপ-প্রধান নির্বাহী হলেন মানিকগঞ্জের রফিকুল ইসলাম
- প্রকাশ : ০৫:১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৬ বার পাঠিত

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কৃতি সন্তান রফিকুল ইসলাম ‘প্রার্থনা নিউজ অ্যান্ড মিডিয়া এজেন্সি লিমিটেড’-এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (Deputy Chief Executive Officer) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই নিয়োগে প্রতিষ্ঠানের বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় পর্যায়ে সুপরিচিত ব্যক্তিত্ব রফিকুল ইসলামের এই অর্জনে তাঁর নিজ এলাকা বাঘুটিয়া গ্রামসহ দেশজুড়ে থাকা শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
এদিকে, প্রার্থনা নিউজ অ্যান্ড মিডিয়া এজেন্সি লিমিটেডের পক্ষ থেকেও নবনিযুক্ত উপ-প্রধান নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করে রফিকুল ইসলামের হাত ধরে প্রতিষ্ঠানটি আরও বহুদূর এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
















