দৌলতপুর থেকে শিবালয়: এমপি জিন্নাহ কবীরের নেতৃত্বে বিএনপির প্রতিবাদী শোভাযাত্রা
- প্রকাশ : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৫১ বার পাঠিত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রত্যক্ষ নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যেই তারা রাজপথে এই অবস্থান নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে দৌলতপুর উপজেলা সদর থেকে কয়েক শত মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে মিছিলটি শুরু হয়। এরপর বহরটি উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা নাশকতা বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের নজরদারিও ছিল চোখে পড়ার মতো।
শোডাউন ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।
এছাড়াও মিছিলে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন— ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদল নেতা নাসির উদ্দিন এবং উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আরও অংশগ্রহণ করেন— দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, রবিন আহাম্মেদ সামান, মোবারক হোসেন ও সাইফুল ইসলাম। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের মধ্যে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির এলিট এবং সরকারি মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কায়সার আহম্মেদ নাঈমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘ পথ প্রদক্ষিণ শেষে দৌলতপুর সদরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দিনের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

















