ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক এক

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ১০:২০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পাঠিত

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া (৩০) নামের অপর এক ব্যক্তি পালিয়ে যান।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার চকমিরপুর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকমিরপুর এলাকার ওই নারীর একচালা টিনের বসতঘরে দুজন মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

​তাৎক্ষণিকভাবে বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করা হয়। ওসির নির্দেশনায় রাত ১১টার দিকে ওই বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া কৌশলে পালিয়ে যান। এ সময় লিজা আক্তার ওরফে রনিও পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল জাকিয়া আক্তারের সহায়তায় তাকে আটক করা হয়।

​পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিজা আক্তার (পিতা-ফুলচাঁন শেখ, মাতা-ডলি বেগম, সাং-চকমিরপুর) তার বসতঘরের কাঠের খাটের নিচ থেকে সংবাদপত্রের কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা বের করে দেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পলাতক ব্যক্তির পূর্ণ পরিচয় প্রকাশ করেন। পলাতক রতন মিয়া (৩০) একই এলাকার মৃত ইমারত হোসেনের ছেলে। রাত ১১টা ১৫ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

​এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

​ঘটনায় এসআই সৈয়দ হাবিবুল্লা আলী বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন (এফআইআর নং-৯, জিআর নং-১৫১)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার এসআই রিয়াজ উদ্দিনকে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক এক

প্রকাশ : ১০:২০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬