ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চাল কম দেওয়ার অভিযোগে তোলপাড় পয়লা ইউনিয়ন, তদন্তের আশ্বাস ইউএনও’র

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৮ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রিপোটারঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন সুবিধাভোগীর হাতে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বিতরণকৃত চালের ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পয়লা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাদেক আলী। তবে অভিযোগ রয়েছে, প্রতি ৩০ কেজির স্থলে ২৭.৫০০ থেকে ২৮ কেজি চাল দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ তুলেছেন বাংগালা গ্রামের আন্না ও রহিমসহ চরবাইলজুরী গ্রামের মোঃ আওলাদ হোসেন। তাদের দাবি, ওজন মাপার যন্ত্রে চাল মেপে তারা এ প্রমাণ পেয়েছেন।

অভিযোগের বিষয়ে সচিব মোঃ সাদেক আলী বলেন, “ওজনে কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কয়েকজন বহিরাগত ভুয়া মিটার ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

অন্যদিকে, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন জানান, তেরশ্রী বাজারে এক ব্যক্তি অভিযোগ করলে তারা সরেজমিনে গিয়ে সত্যতা পান। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও পয়লা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা নাতিশা তুল ইসলাম বলেন, “চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

চাল কম দেওয়ার অভিযোগে তোলপাড় পয়লা ইউনিয়ন, তদন্তের আশ্বাস ইউএনও’র

প্রকাশ : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫