ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আবারও আকাশে উড়বেন টম ক্রুজ: আসছে টপ গান এর তৃতীয় পর্ব

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৩১১ বার পাঠিত

বিনোদন ডেস্ক

​আকাশচুম্বী সাফল্যের পর আবারও পর্দায় ফিরছে হলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’। ‘টপ গান: ম্যাভরিক’-এর অভাবনীয় জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই সিরিজের তৃতীয় সিনেমার কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। গত বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের খবর নিশ্চিত করা হয়।

​সিনেমাটি নির্মাণের নেপথ্যে থাকছেন খ্যাতনামা প্রযোজক জেরি ব্রুকহেইমার। ভ্যারাইটি ও ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের বক্স অফিস কাঁপানো ‘ম্যাভরিক’-এর চিত্রনাট্যকার ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার ও ক্রিস্টোফার ম্যাককোয়ারি আবারও এই কিস্তির লেখনীর দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, মাত্র ১৭০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘ম্যাভরিক’ বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করে করোনা পরবর্তী স্থবির সিনেমা শিল্পে নতুন গতির সঞ্চার করেছিল।

​বরাবরের মতো কেন্দ্রীয় ‘ম্যাভরিক’ চরিত্রে ফিরছেন টম ক্রুজ। তবে এবার শুধু অভিনেতা হিসেবেই নয়, চিত্রনাট্যের কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই সুপারস্টার। ধারণা করা হচ্ছে, নতুন কিস্তিতে মাইলস টেলার ও গ্লেন পাওয়েলকেও দেখা যাবে। এবারের গল্পে ম্যাভরিককে একজন মেন্টর বা প্রশিক্ষক হিসেবে উপস্থাপনের সম্ভাবনা বেশি। বরাবরের মতো এবারও টম ক্রুজ বিশেষ কোনো ডিজিটাল ইফেক্ট (CGI) ছাড়াই বাস্তবের অত্যাধুনিক যুদ্ধবিমান চালানোর দৃশ্য ব্যবহার করে দর্শকদের রোমাঞ্চ উপহার দেবেন।

​১৯৮৬ সালের মূল সিনেমার ৩৬ বছর পর দ্বিতীয় কিস্তিতে ফিরে টম ক্রুজ বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই উদ্যোগ। যদিও সিনেমাটি বড় পর্দায় আসতে আরও কয়েক বছর সময় লাগবে, তবে ‘টপ গান থ্রি’ নিয়ে কাজ শুরুর সংবাদটি ইতিমধ্যে হলিউড ও বিশ্বজুড়ে টম ক্রুজ ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আবারও আকাশে উড়বেন টম ক্রুজ: আসছে টপ গান এর তৃতীয় পর্ব

প্রকাশ : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬