ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবিরের উপস্থিতিতে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- প্রকাশ : ১০:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮৫ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বরংগাইল পেঁয়াজ হাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব এস এ জিন্নাহ কবির।
তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক স্লোগান নয়—এটি একটি জাতিকে পুনর্গঠনের রূপরেখা। শিবালয়-ঘিওর-দৌলতপুরের জনগণ পরিবর্তনের জন্য মাঠে নেমেছে। আগামী আন্দোলনে ঐক্যই হবে আমাদের শক্তি।”
সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাইজুদ্দিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস,ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানী,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া,মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু,মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম,সহ জেলার, উপজেলার ও ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





















