ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দিনাজপুর হাকিমপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৩৪ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: এস এ অলক

শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন। পরে হিলি আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসায় উন্নত জাতের ২ টি লিছু চারা রোপন করে হাকিমপুর সরকারী কলেজ মাঠপ্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১ জনকে ট্রাই সাইকেল দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।

তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
হাকিমপুর সরকারী কলেজ মাঠে বিশেষ মোনাজাত পাঠ করেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।
আরও উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা,উপজেলা কৃষি অফিসার মোছাম্মৎ আরজেনা বেগম, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার,হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সহ দিনাজপুর সহ হাকিমপুর, বিরামপুর, নবাবগন্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দিনাজপুর হাকিমপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রকাশ : ১০:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬