সর্বশেষ :
ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
- প্রকাশ : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ২৮ বার পাঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাংগা উপজেলাধীন হামিরদী ইউনিয়নের হামিরদী রেল ক্রসিং হতে ২০০ মিটার দক্ষিণে আজ রবিবার সকাল আটটায় শাহিদা বেগম (৫০)
স্বামী-মৃত ইসমাইল তালুকদার সাং- হামিরদী, উপজেলা-ভাঙ্গা, জেলা- ফরিদপুর রেল লাইন ধরে হাটার সময় ভাঙ্গা হতে ফরিদপুর গামী রাজবাড়ী এক্সপ্রেস-২ ট্রেন ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এলাকার লোকজন সূত্রে জানা যায় মৃত শাহিদা বেগম কানে কম শুনতেন। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগ :



