ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে: এমপি এস এ জিন্নাহ কবীর

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৫:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ বার পাঠিত

​মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি সম্পূর্ণরূপে দূর করতে হবে। এর জন্য দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, নির্বাচনের আগে দেওয়া ওয়াদা অনুযায়ী বর্তমান সরকার একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। গত পাঁচ মাসে দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি উন্নয়নমূলক কাজগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

​তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে এবং ৩১ দফার সংস্কার ও উন্নয়নমূলক কাজও এগিয়ে চলছে।

​ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বা উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির এলিট প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে: এমপি এস এ জিন্নাহ কবীর

প্রকাশ : ০৫:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬