ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৬:২৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার পাঠিত

​সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা এবং বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

​বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতার দৃঢ় বিরোধিতা করে। একই সঙ্গে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

​সৌদির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

প্রকাশ : ০৬:২৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬